রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় এতিম শিশুদের মাঝে স্পন্সরশিপের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অর্থ বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজবাড়ী ফিল্ড অফিস ইনচার্জ সুমী বিশ্বাস উপস্থিত ছিলেন। অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় এ অর্থ বিতরণ করা হয়েছে।