‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান সামনে রেখে ঝিনাইদহে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা হয়েছে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন জেএইচপিআই ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে গতকাল সকালে কলেজ প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজার ঘুরে গণিতবিদ কেপি বসুর বাড়িতে গিয়ে শেষ হয়। এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সিও সংস্থার পরিচালক মাহফিদুল আলম অন্তর, ইনস্টিটিউটের শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস, মাহবুবুর রহমান, সাগর আহম্মেদ, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।