পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে নিয়মিত বনরক্ষীরা টহল দেয়ার সময় তাদের আটক করেন।এ সময় তাদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন আসাদুল মল্লিক (২৮), মিরাজুল মল্লিক (৩২), নাঈম মুন্সি (৩৫)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামে।