নিহত নারীর নাম শ্যামেলা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মৃত. আকবর শেখের স্ত্রী। নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই অভিযুক্ত রাহিম শেখ মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল। কাকলী কাজে যাওয়ার পর খবর পেয়ে বাড়িতে এসে মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান রহমান মোল্লা ডাঙ্গী এলাকায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান রহমান মোল্লা ডাঙ্গী এলাকায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।










