রাজবাড়ীতে হাটের ইজারা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল দুপুরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী সোনাপুর হাটে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।