দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আড়াই কেজি সাপের বিষ জব্দ করেছে বিজিবি। গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর থেকে সাপের বিষ জব্দ করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ জব্দ করেন।