ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী-শ্রীরামপুর গ্রামের মাঠে আগুনে পুড়ে গেছে ৩০ বিঘা জমির পানবরজ। গতকাল দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মারুফ আলী বলেন, ‘দুপুরে হঠাৎ রফিকুল লস্করের পানবরজে আগুন ধরে যায়। মুহূর্তে তা আশপাশের পানবরজে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই মাঠের ২২ কৃষকের প্রায় ৩০ বিঘা জমির পানবরজ।










