বরগুনা শহরে মাইকিং করে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। ছোট সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা। যা আগে বিক্রি হয়েছে ১০০০-১২০০ টাকায়। দাম কমার এ খবর শুনে মাছ বাজারে ভিড় করছেন ক্রেতারা। গতকাল বিকালে পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে। গভীর রাত পর্যন্ত মাছ বিক্রি চলে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে পারেননি। এখন বাজারে মাছ আসতে শুরু করেছে। এ কারণে সরবরাহ বেড়েছে। দামও তুলনামূলক আগের থেকে কম।
মাইকিং করে ইলিশ বিক্রি
বরগুনা শহরে মাইকিং করে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। ছোট সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা।
বরগুনা শহরে মাইকিং করে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। ছোট সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা।










