পটুয়াখালী জেলা সমিতি ঢাকার ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এ কার্যকরী সংসদ গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ব্যাংকার কাজী আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আজম রজু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাফরুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফরিদ উদ্দিন, ড. মো. আলমগীর, সাব্বির হোসেন খান, ইঞ্জিনিয়ার আ. রব মিয়া এবং অ্যাডভোকেট মো. শাহবাজ হোসেন মিল্টন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. আ. হান্নান, এবিএম মসিউল কবির মাসুম এবং মো. আবদুর রউফ (রব)। কোষাধ্যক্ষ পদে মিহির লাল সরকার এবং দপ্তর সম্পাদক হিসেবে এস. এম আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। সহ-দপ্তর সম্পাদক হয়েছেন আবু সায়েম।
অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক এবং তানজিল হাসান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল (কলাপাড়া), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. ওমর ফারুক মসিহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, মহিলা, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক প্রফেসর লুৎফুর নাহার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিবুর রহমান সাগর, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান মুকুল, পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসম ফিরোজ, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান (চুন্নু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামরুল (বাউফল), শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক মৃধা জুলহাস।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা শাহাবুদ্দিন রেজা, সাহাবুদ্দিন নান্নু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, এম এবদুল ইসলাম বাদল, নাসরিন সুলতানা লাকি, মিসেস উম্মে কুলসুম (লাভলী), অ্যাডভোকেট গাজী মো. তৌহিদ, আব্দুল মালেক মৃধা, মাজহারুল ইসলাম সুমন, মো. জাহির উদ্দিন (ট্যাক্স) এবং তানভির আহমেদ।










