আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশের মাধ্যমে ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ৯ দিনের ছুটি পাচ্ছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি।
কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।















