বাগেরহাটে ‘বৃহত্তর খুলনার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।