চলাচলে জাতীয় নীতিমালা, টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স শোভাযাত্রা ও বিক্ষোভ করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালক কর্মচারীরা। দাবি না মানলে ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তারা।