প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় উভয় পক্ষ বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক যোগাযোগ এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পৃক্ততা আরো গভীর করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।










