ডেঙ্গু মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে হেল্প ডেস্কসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গতকাল থেকে ২০ দিনব্যাপী এ কার্যক্রম শুরু করেছে। এছাড়াও স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাগোনারী ও এনএনএস-এর পক্ষ থেকে হাসপাতালে ২৫০টি মশারি প্রদান করা হয়েছে।