স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সকালে হাসপাতালের বৃত্তি বিভাগ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মো. আছাদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় ও ডা. রতন কুমার রায়ের তত্ত্বাবধায়নে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।