সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা করা হয়।