উত্তরাঞ্চলের চরে গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিতে বগুড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চর এলাকায় পরিবেশবান্ধব ও বিরূপ জলবায়ু সহনীয় গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ সরবরাহ সম্পর্কে জানানো হয়। ১৭ নভেম্বর বগুড়া শহরের ফুলতলার একটি মোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।