বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ১০ কিলোমিটারজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে বৃক্ষরাজির মাধ্যমে সড়ক সজ্জিতকরণ এ কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন ও পাল্পউড প্লান্টেশন বিভাগ বান্দরবান। গতকাল সকালে জেলা সদরের বাকিছড়া এলাকায় চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুত্ফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, পাল্পউড প্লান্টেশন বিভাগ বান্দরবানের বন কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ প্রমুখ।