বগুড়ার কাহালু স্টেশনে প্রবেশের সময় লালমনিরহাটগামী উত্তরবঙ্গ-১৯ মেইল আপ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থামার পর পরই দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঢাকা ও লালমনিরহাটগামী সব ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। গতকাল দুপুরে লাইনচ্যুত হওয়ার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। বিকাল সোয়া ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান বগুড়া স্টেশন মাস্টার মো. সাজু।
বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
বগুড়ার কাহালু স্টেশনে প্রবেশের সময় লালমনিরহাটগামী উত্তরবঙ্গ-১৯ মেইল আপ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।










