পাহাড়ি জেলা রাঙ্গামাটির তাপমাত্রা কমতির দিকে। শুক্রবারের পর থেকে বেড়েছে শীতের তীব্রতা। দোকানগুলোয় বেড়েছে গরম কাপড় বিক্রি। বিক্রেতারা জানান, সামর্থ্যবান বেশির ভাগ মানুষ জ্যাকেট, হুডি—এ ধরনের গরম কাপড় কিনছে। কেউ কেউ কিনছে কম্বলও। নিম্ন আয়ের মানুষ ফুটপাতের দোকানগুলোয় ভিড় জমাচ্ছে। পুরনো কাপড় কিছুটা সস্তায় কিনে শীত নিবারণের চেষ্টা করছে তারা।