ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস আজ শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল লাখো মানুষ জাকের মঞ্জিলে জুমার নামাজ আদায় করেন। কয়েক কিলোমিটারজুড়ে তাঁবু ও অস্থায়ী দোকানপাট  স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে ভক্তরা সমবেত হচ্ছেন। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন এক প্রেস ব্রিফিংয়ে  জানান, আজ ফজর নামাজের পর ফাতেহা পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর