ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশ থেকে লাগেজভর্তি ৩২টি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এগুলো রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রল বোমাগুলো উদ্ধার করা হয়। এর আগে বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বেশকিছু ককটেল, পেট্রল বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।