পঞ্চগড়ের আশ্রয়ণ প্রকল্পের গৃহিণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে আয়বর্ধক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসন ১০ দিনব্যাপী এ  প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। গতকাল দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধু আলিম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।