চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তর ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা খাদ্য অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে গতকাল বিকালে শহরের মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, ৭১ টিভির জেলা প্রতিনিধি এমএ মামুন, ইয়ুথ অ্যাসেম্বলির কোষাধ্যক্ষ মোহাম্মদ আল মুতাকাব্বির সাকিব বিশ্বাস, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি প্রমুখ।
খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরে ক্যাম্পেইন
চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তর ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










