পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে মায়ান (৩) ও সিফাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এবং দুপুরে আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে এবং সিফাত আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মায়ান সকালে বাড়ির উঠানে খেলছিল। এ সময় পাশের একটি খালে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাকে খালে পাওয়া যায়।
অন্যদিকে দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সিফাত। পরে সিফাতের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু মুসা বলেন, ‘পৃথক দুই স্থানে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’










