নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ রিয়াজ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে উপজেলার মাছিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বোমা, মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম।