আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রেলওয়ের রুট র্যাশনালাইজেশন এবং ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশের রেল রুটে পরিবর্তন আনার পাশাপাশি অনলাইনে টিকেট কাটার পদ্ধতি আরো সুবিধাজনক করা হবে বলে এ সময় জানান তিনি।
রেল রুট র্যাশনালাইজেশনের প্রস্তুতি শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যেগুলো ভালো ভালো বগি, সেটা সুনির্দিষ্ট রুটে দেয়া হচ্ছে। আবার যেখানে আরো যাত্রী আছেন, আমাদের প্রবাসীরা যেসব এলাকায় যাতায়াত করেন, আমরা সেসব জায়গায় রুট র্যাশনালাইজেশন করবো। তবে এই কাজটি বাস্তবায়নের জন্য আমাদের একটু সময় দিতে হবে।‘
অনলাইনে রেলের টিকেট কাটার নানা ধরনের সমস্যা চিহ্নিত করে সেগুলো ঠিক করার জন্য টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যাত্রীরা টিকিটের কাটার সময়ই যেন কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকেট আছে তা দেখতে পান, সেই ব্যবস্থা করা হবে। সহজ বলেছে, আগামী দুই-তিন দিনের মধ্যে এটা ঠিক করা হবে। না হলে আপনারা অভিযোগ করবেন।
মৌখিক বা টেলিফোনে কারো অনুরোধে টিকিট কেটে দেয়ার চর্চা বন্ধ করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘রেলে অনেক কর্মকর্তা আছেন, এখানে কাজ করেন। কিন্তু এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নাই এমন তো না। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে। সেটাও সহজকে বলা হয়েছে। আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।










