সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে ২ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৬ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক নিজ কার্যালয়ে এ অনুদানের চেক গ্ৰহণ করেন।
অনুদান প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকার গুলশানের সাফী আহমেদ চৌধুরী- ১ কোটি ৫০ লাখ টাকা, আরিফ আহমেদ চৌধুরী- ৫০ লাখ টাকা, আসিফ আহমেদ চৌধুরী- ৫০ লাখ টাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ১০ম গ্ৰেডের সমন্বয় পরিষদ-৪৬ হাজার টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ২২০টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৫ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭৩০ টাকার অনুদান গ্ৰহণ করেছেন।










