চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৭৯ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ ট্যাব বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও পরিসংখ্যান বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম।