বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।