সাভারের ভাকুর্তা ইউনিয়নের
একটি প্লাস্টিক বোতলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে । শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টার
দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা
যায় , ওই এলাকায় একটি বাউন্ডারি দিয়ে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়াজাত
করা হতো। আজ দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর
ফায়ার সার্ভিসের আরো ৩ টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে
কাজ শুরু করে। মোট ৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ট্যানারি ফায়ার স্টেশনের
টিম লিডার মনোয়ার হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায় নি। পরে বিস্তারিত জানানো হবে।










