পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদী গ্রাফিতি আঁকতে বাধা ও মুছে দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি (আদিবাসী) ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘পাহাড়ের মানুষ এখনো স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে না। যেখানে তিন পার্বত্য জেলাজুড়ে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকে, সেখানে তুলে নিয়ে নির্যাতন করা হয়। সমতলের শিক্ষার্থীরা স্বাধীনভাবে গ্রাফিতি আঁকতে পারলে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর বাধা কেন?’