কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের বিজয়স্তম্ভ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রাম বাইকারস ক্লাবের আয়োজনে জনসচেতনতামূলক এ কার্যক্রমে সহযোগিতা করে ইয়ুথ কমিউনিটি অ্যালাইনস নেটওয়ার্ক। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অ্যাডভোকেট আহসান হাবিব নিলু, বাইকারস ক্লাবের প্রতিষ্ঠাতা হোসেন মারুফ প্রমুখ।