শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। এনিয়ে ৪০তম এসআই ব্যাচে মোট ৩১০ জনকে অব্যাহতি দেয়া হলো।
বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. এনামুল হক সাগর।
এর আগে অক্টোবর মাসে একই ব্যাচের ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়। ৪০তম এসআই ব্যাচে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত রয়েছেন।










