বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার সড়ক সংস্কার করে দিয়েছেন সাইফুজ্জামান নামে এক ব্যবসায়ী। এক মাস পর যান চলাচল এবং পথচারীরা সড়কটি ব্যবহার করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে। রেমালে ক্ষতিগ্রস্ত রামপালের বড়দিয়ার সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী।