মিরসরাইয়ে
বড়কমলদহ রুপসী ঝর্ণা থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) রাত ৯টায় রুপসী ঝর্ণার কূপ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
মিরসরাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, একসঙ্গে ৯ বন্ধু
মিরসরাই ঘুরতে এসেছিলেন। গোসল করতে নেমে
নিখোঁজ হন তাদের মধ্যে দুজন— মো. আফসার (১৫) ও মো. আরিফ (১৮)।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।










