রংপুরে জিংকসমৃদ্ধ ব্রি ধান ৭৪-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় রংপুর এ ফসল কর্তন উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। অনুষ্ঠানে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল সভাপতিত্ব করেন।