ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু চালক জসীম
হত্যা মামলায় স্ত্রীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের
নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন জসীমের স্ত্রী রিতা খাতুন
ও প্রতিবেশী আব্দুল মালেক।
আজ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
এ সব তথ্য জানিয়েছেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল সকালে হরিণাকুন্ডুর ভালকীতে
জসীম নামে এক আলমসাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় রাতে জসীমের স্ত্রী
রিতাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, প্রতিবেশী মালেককে আটক করা হয়।
স্ত্রী জানান, জসীম একাধিক পরকীয়ায় লিপ্ত
ছিলেন। এ নিয়ে প্রতিবাদ করেলে তাকে মারধর করা হতো। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর বন্ধু ও
প্রতিবেশী মালেকের সঙ্গে পরামর্শ করে জসীমের খাবারে ঘুমের ওষুধ মেশান। পরে জসীমকে দুজন
মিলে বাড়ির পেছনে মেহগনি বাগানে নিয়ে গিয়ে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে যান।










