আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতারের পর সেখান থেকে একদল লোক তাকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, মোস্তফা জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলার আসামি। আজ সকাল ১১টার দিকে লালমাটিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ সময় তাকে হাতকড়া পরানোর চেষ্টা করলে নিরাপত্তাপ্রহরীসহ একদল লোক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে মোস্তফাকে ছিনিয়ে নেয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস