বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালিবুর রহমান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর নেতা।