অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভুক্তভোগীদের তথ্য দেয়ার জন্য তিনি সরাসরি একটি মোবাইল নম্বরও প্রকাশ করেছেন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

আবদুল আউয়াল মিন্টু এলাকাবাসীর উদ্দেশে লিখেছেন, ‘ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।’

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরাসরি অভিযোগ দেয়ার জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করেন। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে www.aamintoo.com নামে ওয়েবসাইটটি চালু করা হয়। ওয়েবসাইটটিতে সব ধরনের অভিযোগ জানানো যাবে। তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে বলেও জানানো হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে।’

এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রচারণাকালে আবদুল আউয়াল মিন্টু এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করাকে প্রথম কাজ বলে ঘোষণা দেন। নির্বাচনের পর তিনি তার কথা রাখার জন্য এ পদক্ষেপ নিয়েছেন।