ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাজাহান। তিনি জানান, গত ২৬ ও ২৭ ডিসেম্বর পৃথক দুটি জায়গা থেকে ছিনতাই চক্রের সদস্যরা ইজিবাইক চালককে চেতনানাশক খাইয়ে এবং ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছিল।