বজ্রপাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল ইসলাম ওই গ্রামে আব্দুল মান্নানের ছেলে। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে নলকূপে গেলে হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক।
বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।










