ফরিদপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বিকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি দেশীয় অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে মো. শেখ সাদি (৩৫) নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। তাকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্রসহ আটক
ফরিদপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
ফরিদপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।










