নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে একটি পাওয়ার টিলার। এতে গাড়িটির চাপায় দোকানের সামনে থাকা বাহার মাঝি (৬০) ও জামাল উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুলাল হোসেন ও বাতান মিয়া নামে দুজন আহত হন। গতকাল দুপুর ১২টার দিকে চরজব্বর-সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহার মাঝি চরজুবলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলী আজমের ছেলে ও জামাল উদ্দিন চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের নজির আহমদের ছেলে দুলাল হোসেন (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সোনাপুর থেকে চরবাটার উদ্দেশে পাওয়ার টিলারটি ছেড়ে আসে।