রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জালাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ আড়তে নিয়ে আসেন। সেখানে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা। একটু বেশি দাম পেলেই মাছটিকে তিনি বিক্রি করবেন বলে জানান।