ঝালকাঠির কাঁঠালিয়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও বইপ্রেমীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রুবেল সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে সমাজকল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ হুইলচেয়ার বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার কচুয়া বাজারসংলগ্ন জানশরীফ গণগ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুবেল।