চাঁপাইনবাবগঞ্জে কভিড-১৯ রোগীদের জন্য চিকিৎসাসামগ্রী দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের সহযোগী প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। গতকাল এসব চিকিৎসাসামগ্রী ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হকের হাতে তুলে দেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।