এনজিগুলোওদের সংগঠন সিএসও অ্যালায়েন্সের উদ্যোগে যশোরে ‘কেমন নাগরিক সংগঠক চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। গতকাল শহরের আরআরএফ ট্রেনিং সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।