মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘুমন্ত বড় ভাই আবু রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর থেকে ছোট ভাই রোমান পলাতক। রোববার রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।